একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি

একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি

মাঠপর্যায়ের ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ জন সহকারী কমিশনারকে (ভূমি) একযোগে বদলি করে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জনস্বার্থে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়, এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে প্রথম দফায় ২৭ জন এবং দ্বিতীয় দফায় আরও ৯ জন এসিল্যান্ডকে দেশের বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী—গাইবান্ধার সাদুল্লাপুরের জসিম উদ্দিন, ঝিনাইদহের মহেশপুরের তৌহিদ রেজা, সিরাজগঞ্জের রায়গঞ্জের মো. মাসুদ রানা, বরগুনার আমতলীর মো. আশরাফুল ইসলাম, কুড়িগ্রামের রৌমারীর রাফিউর রহমান, সুনামগঞ্জের তাহিরপুরের মো. শাহরুখ আলম শান্তু, পাবনার সাঁথিয়ার আসিফ রায়হান, কুড়িগ্রামের রাজারহাটের সামিউর রহমান, ঝালকাঠির রাজাপুরের মো. শামীম রেজা সজীব এবং নলছিটির রিজভী আহমেদ সবুজকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া পঞ্চগড়ের দেবীগঞ্জের আবদুল্লাহ বিন জিয়া, নওগাঁর বদলগাছীর পলাশ উদ্দিন, মাগুরার শ্রীপুরের আসমাউল হুসনা পিংকি এবং পটুয়াখালীর দশমিনার আবদুল্লাহ আল মামুনকেও ঢাকা বিভাগে পদায়ন করা হয়েছে। অন্যান্যদের মধ্যে—পটুয়াখালীর বাউফলের সোহাগ মিলু, বরিশালের উজিরপুরের মহেশ্বর মন্ডল, দিনাজপুরের পার্বতীপুরের মাহামুদ হুসাইন রাজু, পঞ্চগড়ের তেঁতুলিয়ার এস এম আকাশ, কিশোরগঞ্জের অষ্টগ্রামের আব্দুল আহাদ, বরগুনার পাথরঘাটার ওমর শরীফ খান, বরগুনার তালতলীর সৈকত মন্ডল, নীলফামারীর জলঢাকার মো. ইফতেখার আহমেদ ও পিরোজপুরের নাজিরপুরের শপথ বৈরাগীকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

রাজশাহী বিভাগে ন্যস্ত করা হয়েছে—পটুয়াখালীর গলাচিপার মো. সাইফুল ইসলাম, নীলফামারীর ডিমলার রওশান কবির, ময়মনসিংহের ধোবাউড়ার নুসরাত জাহান অনন্যা, রংপুরের পীরগঞ্জের তানভীর আহম্মেদ, সাতক্ষীরার দেবহাটার চৌধুরী আল মামুন, লালমনিরহাট সদরের মীর আল মনসুর শোয়াইব, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের মজিবুর রহমান এবং কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. বদরুজ্জামান রিশাদকে। চট্টগ্রাম বিভাগে হবিগঞ্জের নবীগঞ্জের প্রত্যয় হাশেমকে এবং রংপুর বিভাগে ময়মনসিংহের তারাকান্দার এস এম নাজমুস সালেহীনকে পাঠানো হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ বিভাগে ন্যস্ত করা হয়েছে—সিলেটের গোয়াইনঘাটের জাকারিয়া হোসেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মাহমুদুর রহমান এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আমিনুল হক তারেককে।

জনস্বার্থে জারি করা এ আদেশ বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ইতোমধ্যে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে। বিভাগীয় পর্যায়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তারা নিজ নিজ নতুন কর্মস্থলে দায়িত্বে যোগ দেবেন।

উল্লেখ্য, নামজারি, ভূমি উন্নয়ন কর, খাস জমি ও সরকারি সম্পত্তি ব্যবস্থাপনাসহ মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ আইনি ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এসিল্যান্ড পদটি অন্যতম প্রধান ভূমিকা পালন করে। একযোগে ৩৬ জন কর্মকর্তার এই রদবদলের মাধ্যমে আঞ্চলিক ভূমি প্রশাসনে বড় ধরনের পুনর্বিন্যাস ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন