আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডলি জহুর, শিলার ‘বসন্ত এসে গেছে’

বিনোদন রিপোর্টার

ডলি জহুর, শিলার ‘বসন্ত এসে গেছে’

ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন নাটকে অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। তার সঙ্গে দেখা যাবে নতুন প্রজন্মের অভিনেত্রী শিউলি শিলাকে। নাটকের নাম ‘বসন্ত এসে গেছে’। প্রথমবার ডলি জহুরের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিলা।

নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইরাজ, পরিচালনায় রয়েছেন হাসান শিকদার। আসন্ন ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য নাটকটি নির্মাণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীর কাছেই গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার উলুখোলাতে এই নাটকের দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। নাটকটিতে শিউলী শিলার শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। আর ডলি জহুরের ছেলের চরিত্রে অভিনয় করছেন শফিউল আলম বাবু। নাটকে শিলার চরিত্রের নাম নীলু।

নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘গল্পটা ভালোলেগেছে। তাই এতে অভিনয় করছি। নতুন নতুন ছেলে মেয়েদের সঙ্গে কাজ করেও ভালোলাগছে।’

শিউলী শিলা বলেন, ‘অভিনয় জীবনের পথচলায় অনেক কিংবদন্তি শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে। কিন্তু শ্রদ্ধেয় ডলি জহুর আন্টির সঙ্গে কোনো নাটকে বা সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়নি আমার। এবারই প্রথম তারসঙ্গে অভিনয় করছি। ডলি আন্টির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। এই উচ্ছ্বাস ভাষায় প্রকাশের নয়। কারণ সেই ছোটবেলা থেকেই তার অভিনয় দেখে আসছি। তার অভিনয়ে মুগ্ধ হয়েছি। ভাবিনি কখনো তারসঙ্গে অভিনয় করার সুযোগ আসবে। তবে মনে মনে স্বপ্ন দেখতাম তার সঙ্গে অভিনয় করার। অবশেষে সেই সুযোগ চলে এলো। চেষ্টা করেছি তারসঙ্গে মন দিয়ে অভিনয় করার। এত বড় মাপের একজন অভিনেত্রী হয়েও তিনি অতিসাধারন। তার কথা বার্তা, তার আচরণে আমি মুগ্ধ। সত্যিই তার কাছে অনেক কিছুই শেখার আছে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই পরিচালককে, আমাকে এই নাটকে অভিনয় করার সুযোগ করে দেবার জন্য।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...