আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাবিতে শুরু হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র

বিনোদন রিপোর্টার

ঢাবিতে শুরু হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এ বছর উৎসবের ২৪তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী মঙ্গলবার থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৬ দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে বলা হয়, ‘ভাষা আন্দোলনের চেতনা আর বাংলা চলচ্চিত্রের স্মৃতি ও সুরের মহিমাকে একসূত্রে গেঁথে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ নিয়ে আসছে দেশের সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব—‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’।’ বছরের সেরা চলচ্চিত্রগুলো একই ছাদের নিচে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’ এ! এর মধ্যে আছে গেল বছর মুক্তি পাওয়া তাণ্ডব, চক্কর ৩০২, উৎসব, অন্যদিন, নীলচক্র, এশা মার্ডার, জয়া আর শারমিনের মতো ছবি।

এছাড়া তালিকায় আছে আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল, দ্য একাডেমি অব ফাইন আর্টসসহ পুরনো ছবির মধ্যে আছে দেয়া নেয়া, সূর্যকন্যা, রূপবান, মেঘের অনেক রঙ, বেদের মেয়ে জ্যোৎস্না, হারমোনিয়াম, মুক্তির গান, নয়নের আলো, ধর এবং লাস্ট ঠাকুর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন