মানুষের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, প্রত্যেকেরই সম্মান ও মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত ‘ওয়ান ওয়ার্ল্ড: ওয়ান হিউম্যানিটি’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ‘কোনো হিন্দু যদি মনে করেন যে ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, তাহলে তিনি নিজেকে আর হিন্দু বলতে পারেন না।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘হিন্দুধর্ম মানবতার ঐক্য ও সব মানুষের মর্যাদায় বিশ্বাস করে। ধর্ম ও পথ ভিন্ন হলেও সত্য ও মানবতা এক।’
মোহন বলেন, বৈচিত্র্য প্রকৃতির নিয়ম এবং তা রক্ষা করা প্রয়োজন। ভারতের ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ তার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


