জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

জুলাই গণ-অভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। গতকাল, ৫ আগস্ট বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে এই কনসার্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং এবং ডা. জাহেদ উর রহমান, মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা।

বিজ্ঞাপন

জুলাই যোদ্ধাদের স্মরণে শিল্পী এস এম আব্দুল্লাহ ফারাবীর ‘বাংলাদেশের বুকে জুলাই থাকবে জেগে’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’র পরিবেশনা। ‘আগুন রঙের জুলাই পেরিয়ে’ পরিবেশন করেন শিল্পী খালেদ মুন্না। এরপর ব্যান্ডসংগীত পরিবেশন করেন ব্যান্ডদল রেবেল’স, তারা তাদের নিজস্ব জাতিগোষ্ঠীর ভাষায় সংগীত পরিবেশন করেন। ব্যান্ডদল লালন পরিবেশন করেন ‘জাত গেল জাত গেল’, সময় গেলে সাধন হবে না’, ‘ক্ষাপারে’, ‘পাগল ছাড়া’সহ কয়েকটি গান। ব্যান্ড এএসইআইএস দুটি নজরুলসংগীতসহ তাদের নিজস্ব পরিবেশনা উপস্থাপন করেন।

এরপর ব্যান্ডদল হাইওয়ে তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। কনসার্টে ব্যান্ডসংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, ওয়ারফেজ ও ডিফারেন্ট টাচ। বৃষ্টি উপেক্ষা করে ব্যান্ডশিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হয় হাজারো দর্শক-শ্রোতা।

কনসার্টে জুলাই গণ-অভ্যুত্থান কেন্দ্রিক গানের প্রতিযোগিতা ‘তোমার গানে জাগবে জুলাই’ এর বিজয়ী, ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ মোট ২০ জন বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও সম্মাননা চেক তুলে দেওয়া হয়।

গানের প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের যথাক্রমে ১,০০,০০০, ৭৫,০০০, ও ৫০,০০০ এবং বিশেষ পুরস্কারপ্রাপ্ত ১৭ জনকে ২০,০০০ টাকা অর্থমূল্যের চেক প্রদান করা হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন আব্দুল্লাহ্ আল ফারাবী, ২য় স্থান অর্জন করেন মহসিন আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন ড. মো. হাফিজুর রহমান। এছাড়াও বিশেষ পুরস্কার অর্জন করেন তাবাসুম কেয়া, রেস্টিভ, শারজিল আমীন সিয়াম, রেদোয়ান আহমেদ, আল মাহিদ (অনুপম), ওবায়দুল মুন্সী, শাহরিয়ার সাগর, সৌরভ পাশী, সোহানুর রহমান, সামিও আল হাশিম অহন, মো. মামুনুর রশিদ শিপন, সমৃদ্ধি সূচনা, এস. এম রাশেদ সিরাজী নিপুন, উম্মে আইমান, রোদসী ইসফার ফাতেমী, আরিয়ান আহমেদ হামিম ও অন্তর্যামী হালদার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন