বাংলাদেশের ইতিহাস ক্যালেন্ডার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বাংলাদেশের ইতিহাস ক্যালেন্ডার

৮ জুলাই ১৮৫৮ : সিপাহি বিদ্রোহ দমনের পর ১৮৫৮ সালের ৮ জুলাই ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং আনুষ্ঠানিকভাবে ‘শান্তি’ (Peace Proclamation) ঘোষণা করেন।

৮ জুলাই, ২০২৪ (সোমবার) : দ্বিতীয় দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। সারা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৬৫ সদস্যের কমিটি গঠন।

বিজ্ঞাপন

৯ জুলাই, ২০২৪ (মঙ্গলবার) : ব্লকেড না থাকলেও ছাত্র ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলমান থাকে। অনলাইন ও অফলাইনে জনসংযোগ অব্যাহত থাকে।

১০ জুলাই ১৫২৬ : প্রথম পানিপথের যুদ্ধ জয়ের পর ৮ জুলাই মোগল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন। আগ্রা অধিকারের মাধ্যমে তিনি উত্তর ভারতে নিজের কর্তৃত্ব সুসংহত করেন এবং একে সাম্রাজ্যের অন্যতম প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন।

১০ জুলাই ১৯৪৬ : ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা।

১০ জুলাই ১৮৮৫ : বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্ম।

১০ জুলাই, ২০২৪ (বুধবার) : বাংলা ব্লকেডের চতুর্থ দিন। সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেয় আপিল বিভাগ। শুনানির জন্য আগামী ৭ আগস্ট দিন রাখা হয়।

১১ জুলাই ১৫৭৬ : হোসাইন কুলি খান বাংলার মোগল শাসক (সুবেদার) নিযুক্ত হন।

১১ জুলাই, ২০২৪ (বৃহস্পতিবার) : বাংলা ব্লকেড কর্মসূচি চলমান। এ দিন পুলিশের বাধার মুখেই দেশের বিভিন্ন স্থানে অবরোধ পালন করেন আন্দোলনকারীরা। পুলিশের হামলায় দেশের কয়েকটি স্থানে কমপক্ষে ৩০ জন আন্দোলনকারী আহত হয়।

১২ জুলাই, ২০২৪ (শুক্রবার) : কোটা সংস্কার দাবিতে শুক্রবার ছুটির দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কুমিল্লায় কর্মসূচি চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া।

১৩ জুলাই, ২০২৪ (শনিবার) : বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখা, ইন্টারনালি সংগঠিত থাকা, কারো ওপর কোনো আঘাত বা হুমকি এলে সম্মিলিতভাবে প্রতিরোধ করা, মিডিয়া ও সংবাদকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখাসহ শিক্ষার্থীদের প্রতি ১০ নির্দেশনা দেয় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

গ্রন্থনা : আহমাদ ফাহমি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন