নবজাতক ও শিশুদের জন্য আধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষায়িত ইউনিট চালু করেছে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল।
সোমবার হাসপাতালটিতে আনুষ্ঠানিকভাবে ‘নিও পেড জোন’ উদ্বোধন করা হয়েছে।
ল্যাবএইড গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অত্যাধুনিক ইউনিটের উদ্বোধন করেন।
আধুনিক সব চিকিৎসাসুবিধা
নবজাতক ও শিশুদের বিশেষায়িত চিকিৎসার জন্য পরিকল্পিত এই ইউনিটে বেশ কিছু আধুনিক সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ), ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) এবং ট্রানজিশনাল পেডিয়াট্রিক বেডস।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব সুবিধা নবজাতকদের নিবিড় পরিচর্যা, সময়োপযোগী চিকিৎসা এবং সমন্বিত সেবাপ্রদানকে আরো কার্যকর ও উন্নত করবে।

ল্যাবএইডের অঙ্গীকার
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন এই উদ্যোগ নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মান প্রতিষ্ঠার ক্ষেত্রে ল্যাবএইডের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের একটি অংশ। আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে ভবিষ্যতে নিরাপদ, উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ দাউদ, হাসপাতালের বিভিন্ন বিষয়ের কনসালট্যান্ট, চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রেস বিজ্ঞপ্তি
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


