ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হল প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার সম্মানিত অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটি’র স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিকস্-এর ডিন ড. এ কে এম ওয়ারেসুল করিম এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আবু সাঈদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

