ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, নগরকান্দা ( ফরিদপুর)

ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: আমার দেশ

ছাত্র-জনতার হত্যাকারী ফ্যাসিস্টদের বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে দেশের জনগণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি শুধু বাংলাদেশের নয়, এই উপমহাদেশেরও একটি জনপ্রিয় রাজনৈতিক দল।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি সৈয়দ শাহীনুজ্জামান শাহীন, আলিমুজ্জামান সেলু ও মাহাবুব আলী মিয়া।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সরকারি এমএন একাডেমি চত্বরে বৃক্ষরোপণ ও কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন