অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ তিন আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ তিন আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এদিন এর আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আরো তিন কর্মকর্তা পদত্যাগ করেন। তারা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

এর আগে সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র দেন তিনি।

এদিকে, গত জুন মাসে সরকারের নেওয়া কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

সেসময় পদত্যাগকারী কর্মকর্তাদের অন্যতম ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন