ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সোমবার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।
এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের পররাষ্ট্র সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


