বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১০০ কোটি টাকা

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১০০ কোটি টাকা

দেশে বাধ্যতামূলক করার পর দ্রুত বাড়ছে বাংলা কিউআর মাধ্যমে লেনদেন। গত সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে ৩ লাখ ৩ হাজার লেনদেন হয়েছে। এসব লেনদেনে প্রতিদিন গড়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকার কেনাকাটা হয়েছে। এর ফলে বাংলা কিউআরের দৈনিক লেনদেন প্রথমবারের মতো ১০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত জুলাই শুরুর দিকে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো। ওই সময় এসব লেনদেনে দৈনিক গড়ে ৩৭ কোটি ৩৩ লাখ টাকার কেনাকাটা হয়। অর্থাৎ কয়েক সপ্তাহের ব্যবধানে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, আর লেনদেনের আর্থিক মূল্য বেড়েছে প্রায় তিন গুণ।

দেশে সব ধরনের মালিকানাধীন প্রতিষ্ঠানে প্রচলিত কিউআরের পরিবর্তে বাংলা কিউআর রাখা বাধ্যতামূলক করা হয় গত ১ জুলাই থেকে। এরপর থেকেই এই মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করে।

একই সময়ে বাংলা কিউআর গ্রহণকারী মার্চেন্টের সংখ্যাও দ্রুত বেড়েছে। ১ জুলাই প্রায় ১৬ লাখ মার্চেন্ট থাকলেও বর্তমানে তা ৩০ লাখ ছাড়িয়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন