পশ্চিম তীরের বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে ইসরাইল। পশ্চিম তীরের বিভিন্ন এলাকা ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে তেল আবিবের নেওয়া পদক্ষেপের কারণে সৃষ্ট ঝুঁকি নিয়ে সতর্ক করে দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।
৫৭ সদস্যের ওআইসি এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলি দখলদারিত্ব ও ঔপনিবেশিক বসতি স্থাপনের উদ্যোগ এবং এর সঙ্গে যুক্ত সব পদক্ষেপ, সত্তা ও প্রতিষ্ঠান অবৈধ।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘ইসরাইলের নেওয়া এ ধরনের সব পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক বৈধতার প্রাসঙ্গিক প্রস্তাবনা এবং আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক মতামতের সুস্পষ্ট লঙ্ঘন।’
ফিলিস্তিনে হত্যা, বসতি স্থাপন, সংযুক্তিকরণ, ‘পরিকল্পিত সন্ত্রাসবাদ, অবরোধ ও জোরপূর্বক বাস্তুচ্যুত’ বন্ধ করার জন্য ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ওআইসি।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


