গাজা যুদ্ধবিরতি আলোচনা বানচাল করতে চান নেতানিয়াহু: হামাস

গাজা যুদ্ধবিরতি আলোচনা বানচাল করতে চান নেতানিয়াহু: হামাস
ছবি: আনাদোলু

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে হামাস। একই সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত করার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।

গাজা সিটির একটি এলাকায় ইসরাইলি হামলায় এক শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হওয়ার পর দেওয়া এক বিবৃতিতে হামাস এ ঘটনাকে ‘গণহত্যা’ এবং ‘পরিকল্পিত উত্তেজনা সৃষ্টির পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

হামাসের দাবি, গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে আন্তর্জাতিক উদ্যোগকে নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন।

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক কায়রো আলোচনা এবং চলমান মধ্যস্থতার প্রচেষ্টার পর এই হামলা নিঃসন্দেহে প্রমাণ করে যে, নেতানিয়াহু আলোচনাকে নস্যাৎ করতে চান।’

ইসরাইল সরকারকে চুক্তির শর্ত মেনে চলতে, অপরাধ বন্ধ এবং নেতানিয়াহুকে শারম এল-শেখ চুক্তির বাস্তবায়নে বাধা দেওয়া থেকে বিরত রাখতে চাপ প্রয়োগ করতে মার্কিন প্রশাসন, মধ্যস্থতাকারী দেশগুলো ও চুক্তির নিশ্চয়তাদানকারী পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন