ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ
ছবি: আমার দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার নির্বাচনি এলাকা নরসিংদী-২ (পলাশ) আসনে মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি শপথ নেওয়ার পর এই মিষ্টি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ড. আব্দুল মঈন খান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে শুক্রবার সন্ধ্যার পর বঙ্গভবনে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে দিনভর তার মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়লে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনি আসনে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মঈন খান মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শুক্রবার রাত ৯টায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও পলাশ উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।

স্থানীয়রা অভিমত ব্যক্ত করতে গিয়ে জানান, ড. আবদুল মঈন খান একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি।

তিনি তার শিক্ষকতা ও রাজনৈতিক জীবনে কোনো দিন অনৈতিকতার প্রশ্রয় নেননি যার ফলে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি হিসেবে পরিচিত।

এর আগেও তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন