গুগল ট্রান্সলেট অ্যাপে প্রথমবারের মতো বাংলা ভাষা থেকে অন্য ভাষা শেখার সুযোগ যুক্ত করেছে গুগল।
গুগল ট্রান্সলেট অ্যাপের ‘লাইভ ট্রান্সলেট’-সুবিধা কাজে লাগিয়ে দুজন ভিন্ন ভাষার মানুষ সামনাসামনি বসে কোনো রকম জড়তা ছাড়াই কথা বলতে পারবেন। আপনি বাংলায় কথা বললে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে অপর প্রান্তের মানষটির ভাষায় শুনিয়ে দেবে এবং পর্দায় অনুবাদ দেখাবে। একইভাবে অপর প্রান্তের মানুষটি যখন তার ভাষায় উত্তর দেবেন, গুগল সেটি মুহূর্তেই বাংলায় অনুবাদ করে দেবে। সঙ্গে সঙ্গে আপনাদের কথার মধ্যকার বিরতি, আঞ্চলিক টান ও কণ্ঠস্বরের ওঠানামা শনাক্ত করতে পারে লাইভ ট্রান্সলেট। ফলে কোনো বোতাম বারবার না চেপেও একদম স্বাভাবিকভাবে আলাপ চালিয়ে যাওয়া সম্ভব। বর্তমানে বাংলা, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, কোরিয়ানসহ ৭০টির বেশি ভাষায় এই সুবিধা ব্যবহার করা হচ্ছে।
বিদেশে ভ্রমণ বা পেশাগত কারণে অন্য ভাষায় সাবলীলভাবে কথা বলতে চায় মানুষ, গুগল ট্রান্সলেট অ্যাপ আপনাকে আলাদা প্র্যাকটিস সেশন তৈরি করে দেবে। কোনো কষ্ট ছাড়াই গুগল ট্রান্সলেট অ্যাপের ভেতরে থাকা ‘প্র্যাকটিস’ অপশনে ট্যাপ করলেই শুরু হয়ে যাবে আপনার ভাষা শেখার কার্যক্রম। অ্যাপ ব্যবহারের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনাইয়ের মাধ্যমে একটি কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হবে, যেখানে শব্দগুলো শুনে অর্থ বোঝার অনুশীলন করা যাবে। এ ছাড়া কথা বলতে গিয়ে কোথাও আটকে গেলে অ্যাপটি আপনাকে হিন্টস বা সংকেত দিয়ে সাহায্য করবে গুগল ট্রান্সলেট অ্যাপ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

