সংসদে যে আচরণ দেখছি, তা কোনো গণতান্ত্রিক দেশে হয় না: রুমিন

সংসদে যে আচরণ দেখছি, তা কোনো গণতান্ত্রিক দেশে হয় না: রুমিন
ফাইল ছবি

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার পর সংসদ সদস্যদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, তার বক্তব্যের কোনো বিষয়ে কারও দ্বিমত থাকলে দাঁড়িয়ে বা বক্তব্য শেষ হওয়ার পর তা বলা যেত। কিন্তু তার বক্তব্যের পর সংসদে যে ধরনের আচরণ তিনি দেখেছেন, তা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হয় না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রুমিন ফারহানা বলেন, ‘এই সংসদে কোনো ডিসেন্ট ভয়েস রেজ করা যায় বলে আমার মনে হয় নাই। আর আমি কথা বলবার পরে সংসদে যে ধরনের আচরণ আমি লক্ষ্য করেছি, সেটা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হয় না।’

তিনি আরও বলেন, ‘শুধু তাই নয় মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমারই আশপাশের সংসদ সদস্যরা অকথ্য ভাষায় গালাগালি করেছেন। এটা কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না। সংসদে মতের ভিন্নতা থাকতেই পারে। তবে ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে সংসদীয় রীতিনীতি ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখা প্রয়োজন।’

রুমিন ফারহানা বলেন, ‘এই সংসদে যখন একা দাঁড়িয়ে আওয়ামী লীগের ২০১৮ সালের সংসদে বিএনপির পক্ষে কথা বলেছিলাম, তখনও আমাকে এই জঘন্য পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। এর পরে কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা ভোটের মাধ্যমে সংসদে এলাম।’

তিনি বলেন, ‘সেখানে যদি ন্যূনতম কোনো পরিবর্তন না ঘটে, তাহলে এই সংসদে বিরোধী দল সেজে শুধু ‘না’-তে ভোট দেওয়ার জন্য থাকবার কোনো দরকার আছে বলে আমি মনে করি না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন