বাড়াবাড়ি না করতে ইরানকে ট্রাম্পের সতর্কতা

বাড়াবাড়ি না করতে ইরানকে ট্রাম্পের সতর্কতা
ছবি: ব্লুমবার্গ

ইরানের সুরক্ষিত পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান কোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ নিলে ওয়াশিংটন কঠোর হামলা চালাতে পারে।

বুধবার ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনি সম্মেলনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘পিকঅ্যাক্সে সামান্য কিছু তৎপরতা আমরা লক্ষ করছি। ইরানকে আমি বাড়াবাড়ি না করার পরামর্শ দেব। কারণ, তা না হলে আমাদের খুব কঠোরভাবে আঘাত করতে হবে।’

বিজ্ঞাপন

ইরানের ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছে পিকঅ্যাক্স মাউন্টেন অবস্থিত। এলাকাটিতে মাটির গভীরে নির্মিত দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাতের ফলে তেল ও গ্যাসের দাম বেড়েছে। নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিষয়টি ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির জন্য ক্রমেই বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে।

ইরানের পারমাণবিক অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতির পর ওয়াশিংটন দেশটির পারমাণবিক কর্মসূচিসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও তৎপরতা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। এর মধ্যেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বশেষ এই সতর্কবার্তা দিলেন।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন