রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় এসকে টাওয়ারের (এসকে শপিং মল) পেছনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাততলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ।
বৃহস্পতিবার বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটির ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল রাখা ছিল। সেখানেই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর মহাখালীতে ব্রিটিশ-আমেরিকান টোব্যাবাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ধানমন্ডি-২৭ নম্বরে ছয়তলা ভবনের তৃতীয় তলায় অ্যাপেক্স শোরুমে লাগা আগুনও নিয়ন্ত্রণে এসছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


