ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনায় ৩৩ জন, লালবাগে ৩৮ জন, ওয়ারীতে ৪০ জন, মতিঝিলে ৪৫ জন, তেজগাঁওয়ে ৮৩ জন, মিরপুরে ১৬০ জন, গুলশানে ৪৮ জন, উত্তরায় ৬৬ জন, গোয়েন্দা বিভাগ ৪ জন। অভিযানকালে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ৬ জন ভিকটিম, ১০ টি মোবাইল, ৭০ লিটার ডিজেল তেল, ৭ টি তেলের ড্রাম, ১ টি সিটি গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন