চলন্ত ট্রেনে যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানায় মামলা, গ্রেপ্তার ১

চলন্ত ট্রেনে যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানায় মামলা, গ্রেপ্তার ১

ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের ক্যান্টিনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। ভুক্তভোগী ওই নারী অজ্ঞাতনামা দুই জিআরপি পুলিশ সদস্যের বিরুদ্ধেও লিখিত অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

আবু বক্কর নাটোরের লালপুরের আবদুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। মঙ্গলবার দুপুরে মামলা দায়েরের পর সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাকে বগুড়া আদালতে পাঠিয়েছে।

এজাহার থেকে জানা গেছে, সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনে আসছিলেন ওই নারী যাত্রী। চলন্ত ট্রেনের খাবারের ক্যান্টিনে ওই যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজনের বিরুদ্ধে।

ভুক্তভোগীর চিৎকারে ট্রেনের যাত্রীরা কেবিন থেকে তাকে উদ্ধার করেন এবং এরপর ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদীঘি ও সান্তাহার রেলওয়ে থানার নাটোর এলাকায়। ওই নারীর বাড়ি সিরাজগঞ্জে।

এ বিষয়ে জানতে চাইলে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগীর অভিযোগে ঘটনার সঙ্গে পুলিশও জড়িত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া তিনি (ভুক্তভোগী) নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আদালতের একটি সূত্র জানায়, ধর্ষণ হওয়া নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নমুনা সংগ্রহ করা হয়েছে।

ওই নারী ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন। সিরাজগঞ্জ পার হওয়ার পর দুই জিআরপি পুলিশ তার শ্লীলতাহানি করে। পরে তাকে ট্রেনের খাবার বগিতে নিয়ে আবু বক্কর ধর্ষণ করেন।

পরে ওই নারী ৯৯৯-এ ফোন দিলে জিআরপি পুলিশ আবু বক্করকে আটক করে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন