আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা ৯ এপ্রিল

আমার দেশ অনলাইন

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা ৯ এপ্রিল

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এর আগে সম্প্রতি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এক বছরে একটি বিসিএস নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য দুই মাস সময় নির্ধারণ করেছে কমিশন।

প্রকাশিত ফল অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ— এই আট বিভাগীয় শহরের ১৯০ কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ পরীক্ষার্থী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন