
প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’
বিশ্ববিদ্যালয়জীবন শুধু ডিগ্রি অর্জনের সময় নয়, নিজের সম্ভাবনা, আগ্রহ ও বিশেষ দক্ষতা আবিষ্কারেরও গুরুত্বপূর্ণ অধ্যায়। অথচ আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীর কাছে ক্যারিয়ার মানেই বিসিএস, সরকারি চাকরি কিংবা ব্যাংকের চাকরি। ফলে অনেকেই নিজের যোগ্যতা ও আগ্রহের জায়গা বিবেচনা না করে প্রচলিত সাফল্যের























