আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ৯৯ ভাষা প্রশিক্ষকের চাকরি

চাকরি ডেস্ক

কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ৯৯ ভাষা প্রশিক্ষকের চাকরি

সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে (টিটিসি) ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য ৯৯ জন অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। 

জাপানিজ, কোরিয়ান, আরবি, জার্মান, ইটালিয়ান ও ইংরেজি—এই ছয় ভাষায় দক্ষ প্রার্থীরা প্যানেল তৈরির এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ১৮ মার্চের মধ্যে ডাকযোগে আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

পদের বিবরণ ও সংখ্যা

মোট ৯৯টি পদের মধ্যে রয়েছে:

জাপানিজ ভাষা: ৫০ জন।

ইংরেজি ভাষা: ২০ জন।

আরবি ভাষা: ৮ জন।

ইটালিয়ান ভাষা: ৮ জন।

জার্মান ভাষা: ৭ জন।

কোরিয়ান ভাষা: ৬ জন।

যোগ্যতা ও সম্মানী

জাপানিজ, কোরিয়ান, জার্মান ও ইটালিয়ান ভাষার ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট ভাষার নির্দিষ্ট লেভেল (যেমন: JLPT N3, TOPIK Level-3 ইত্যাদি) উত্তীর্ণ হতে হবে। ইংরেজি ও আরবির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট দেশে অবস্থানকারী বা অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্ত প্রশিক্ষকেরা প্রতি ঘণ্টার জন্য ৮০০ টাকা সম্মানী পাবেন। তবে এক দিনে সর্বোচ্চ ৪ ঘণ্টার সম্মানী প্রাপ্য হবেন।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিএমইটির ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের স্ক্যান কপি অনলাইনে পাঠানোর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত অনুলিপিসহ মূল আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের ঠিকানা: মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ৮৯/২, কাকরাইল, ঢাকা।

পরীক্ষার সময়সূচি

জাপানিজ ভাষা বাদে অন্য সব ভাষার লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। জাপানিজ ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল। উভয় পরীক্ষাই ঢাকার মিরপুরের ‘ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’ (DTTTI) কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...