আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুবাই মার্কিন কনস্যুলেটে ইরানের ড্রোন হামলা

আমার দেশ অনলাইন

দুবাই মার্কিন কনস্যুলেটে ইরানের ড্রোন হামলা
দুবাই মার্কিন কনস্যুলেটে কাছে ধোঁয়া উঠতে দেখা গেছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছাকাছি এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, দুবাইয়ে আমেরিকান কনস্যুলেটের আশপাশের একটি স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে , মার্কিন কনস্যুলেটের কাছে 'ড্রোন হামলার' পর সৃষ্ট আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এর আগে, সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। সে সময় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মারাত্মক হামলার পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করে চলেছে বলে আঞ্চলিক সূত্রগুলো জানাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...