জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষাটি (পত্রকোড: ২১২১০৯ - নতুন সিলেবাস) অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে। এই পত্রের পরীক্ষা ব্যতীত অন্যান্য সব বিষয়ের পরীক্ষার সময়সূচি পূর্বঘোষণা অনুযায়ী অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


