স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন আইনে ব্যাপক সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রস্তাবনা অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপির জামিনদার, বিদ্যুৎ বা পানির মতো ইউটিলিটি বিল বকেয়া থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকত্বধারীরা নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য হবেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার ইসির ১২তম সভা শেষে নির্বাচন কমিশনের সচিবালয়ের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, প্রস্তাবিত এসব সুপারিশ খুব শিগগিরই স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

