আসন্ন নির্বাচনে বিজিবি অর্পিত দায়িত্ব পালন করবে: বিজিবি মহাপরিচালক

আসন্ন নির্বাচনে বিজিবি অর্পিত দায়িত্ব পালন করবে: বিজিবি মহাপরিচালক

আসন্ন নির্বাচনে বিজিবির ওপর যে দায়িত্ব অর্পিত হবে সেই দায়িত্ব বিজিবি পালন করবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, সরকার নির্বাচনে বিজিবিকে যে দায়িত্ব দিবে সেই দায়িত্ব পালন করা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ায়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, পুশব্যাক কোনভাবে মেনে নেওয়া হবে না। এটা ঠেকানো হবে। বিজিবির পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানো হয়েছে।

তিনি আরো জানান, বিজিবিতে জনবল সংকট রয়েছে। নানা প্রতিকূল অবস্থায় বিজিবির সদস্যরা সীমান্তে দায়িত্ব পালন করে থাকে। আমাদের সীমান্ত এলাকা ৪ হাজার ৪২৭ কিলোমিটার। আমরা ইতিমধ্যে ব্যাটালিয়ন ও বিওপি বাড়িয়েছি। বিজিবিতে আরও ৫ হাজার সদস্য নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন