ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

ব্যাংকগুলোর সব শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং এর বিনিময়ে ব্যবহারযোগ্য নোট সরবরাহ করতে কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জনসাধারণের সেবায় কোনো ব্যাংক শাখা অনীহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন অব্যাহত রাখার স্বার্থে ব্যাংকের সব শাখাকে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট সংক্রান্ত সেবা নিয়মিতভাবে প্রদান করার নির্দেশনা দেওয়া সত্ত্বেও বাজারে এখনো এসব ত্রুটিপূর্ণ নোটের আধিক্য দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় জনসাধারণের নিকট থেকে বিভিন্ন মূল্যমানের ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট—বিশেষ করে ছোট মূল্যমানের ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট—বিশেষ কাউন্টারের মাধ্যমে নিয়মিতভাবে গ্রহণ করে বিনিময়যোগ্য নোট প্রদান নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, জনসাধারণের সেবায় কোনো ব্যাংক শাখা অনীহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন