বিডিআর বিদ্রোহের শুনানি পেছানো ষড়যন্ত্রের অংশ: সমন্বয়ক মাহিন

স্টাফ রিপোর্টার

বিডিআর বিদ্রোহের শুনানি পেছানো ষড়যন্ত্রের অংশ: সমন্বয়ক মাহিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, বিডিআর বিদ্রোহের সময় হওয়া বিস্ফোরক মামলা বারবার পেছানো বড় ষড়যন্ত্রের অংশ। শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত এক বিডিআর সদস্যের সঙ্গে দেখা করার পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘আমরা চাই বিচার বিভাগ এবং কমিশন স্বাধীনভাবে কাজ করবে। আগের বিচার যদি মাথায় রেখেই চলে, তাহলে কিভাবে দেশ স্বাধীন হলো? বারবার শুনানি পেছানো হচ্ছে সেটা নিশ্চয়ই একটি বড় ষড়যন্ত্রের অংশ।’

বিজ্ঞাপন

মাহিন বলেন, ‘বিডিআর বিদ্রোহের সময় হওয়া বিস্ফোরক মামলার কোনো ভিত্তি নেই। এর পরও বারবার এই মামলার শুনানি পেছানো হচ্ছে।

এসময় হুঁশিয়ারি দিয়ে বিডিআর কল্যাণ সমিতির সভাপতি ফয়জুর আলম বলেন, বিডিআর সদস্যদের নিয়ে রোববার শুনানিতে যদি কোনো সুরাহা না হয় তাহলে কঠোর আন্দোলনে নামব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন