কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে

আমার দেশ অনলাইন

কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে
ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার সার্ভিস যুক্ত করা হবে, বাহিনীটির আধুনিকীকরণে ১০ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় মাদক চোরাচালান, মৎস্য সম্পদ রক্ষা, জলদস্যু নির্মূল, পরিবেশ রক্ষায় এ বাহিনীর কাজ প্রশংসনীয়।

তিনি বলেন, উপকূলীয় এলাকাগুলোতে প্রাকৃতিক দুর্যোগের সময় কোস্ট গার্ডের সদস্যদের রেসকিউ অপারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় নিরাপত্তা স্থিতিশীলতার সঙ্গে বাজায় রাখে কোস্ট গার্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন