প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি আসন ঢাকা-১৭ এ তার প্রতিনিধি হিসেবে আব্দুর রহমান সানীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আব্দুর রহমান সানী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিজ্ঞাপন
সোমবার বিকালে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দিয়েছেন। এ আসনে উপনির্বাচন হবে আগামী ৯ এপ্রিল।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭ এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে তার সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে ওই আসনের প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

