কল্যাণ পার্টির চেয়ারম্যান পরিবর্তন, ইসিকে চিঠি

কল্যাণ পার্টির চেয়ারম্যান পরিবর্তন, ইসিকে চিঠি

বাংলাদেশ কল্যাণ পার্টির নতুন ভারপ্রান্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ। এর আগে চেয়ারম্যান ছিলেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এনে তাকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় মহাসচিব ও দাপ্তরিক ঠিকানা পরিবর্তন করা হয়েছে।

সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এর সঙ্গে তার কক্ষে দেখা করে দলটির পক্ষ থেকে চিঠি দিয়ে অবহিত করা হয়।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কল্যাণ পার্টি (নিবন্ধন নং-০৩১) এর দাপ্তরিক ঠিকানা পরিবর্তিত হয়েছে। পূর্বে যাহার চেয়ারম্যান কার্যালয় ছিলো বাড়ী নং-৩২৫, লেইন নং-২২, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২১৬ এবং মহানগর কার্যালয় ছিলো ৮৫ নয়াপল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা-১০০০।

গত ২০২৩ সালের ১২ অক্টোবর তারিখে কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির বিশেষ বর্ধিত সভায় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদমর্যাদায় ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক উক্ত ঠিকানা পরিবর্তিত হয়ে দাপ্তরিক ঠিকানা- ২৬৬/১, কমিশনার গলি, ফকিরেরপুল, থানা- মতিঝিল, জেলা-ঢাকা-১০০০ করা হয়েছে।

একই সাথে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ কল্যাণ পার্টির গঠণতন্ত্র এর অনুচ্ছেদ ২০(ঞ) এর ১-৫ মোতাবেক পার্টির চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক এর পরিবর্তে মো. শামসুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব আবদুল আউয়াল মামুন এর পরিবর্তে মুহাম্মদ আবু হানিফ-কে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আবু হানিফকে বিশেষ কাউন্সিলরদের সম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

তাই বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত দল হিসেবে বাংলাদেশ কল্যাণ পার্টির পরিবর্তিত দাপ্তরিক ঠিকানা, চেয়ারম্যান ও মহাসচিব এর পরিবর্তিত নাম নিবন্ধিত হওয়া আবশ্যক এবং এ বিষয়ে পার্টির গঠনতন্ত্রে কমিশনের অবগতির বাধ্যবাধকতা রয়েছে।

অতএব বাংলাদেশ কল্যাণ পার্টির বর্তমান দাপ্তরিক ঠিকানা, চেয়ারম্যান হিসেবে মোঃ শামসুদ্দিন পারভেজ এবং মহাসচিব হিসেবে মুহাম্মদ আবু হানিফ এর নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনাকে অনুরোধ করছি।

উল্লেখ্য যে, ইতোঃপূর্বে গত ২২ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখে আপনার অফিসে এ বিষয়ে একটি দরখাস্ত দাখিল করা হয়। কিন্তু সে দরখাস্তের কোন অগ্রগতি আমাদেরকে অবহিত করা হয় নাই বিধায় অত্র দরখাস্ত দাখিল করছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন