পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও দেশের মর্যাদা—এই তিনটি মূল ভিত্তি পুনরুদ্ধারের দাবি করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিদায়ী ভাষণে তিনি বলেন, “নতজানু পররাষ্ট্রনীতি কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শনির্ভর বাংলাদেশ এখন আর নয়।” তার ভাষায়, বর্তমান বাংলাদেশ নিজের স্বাধীন স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসী, সক্রিয় ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।
প্রধান উপদেষ্টা জানান, বিশ্বের সকল দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রেখে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও বাংলাদেশ অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটি মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়ে তোলাই ছিল অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য, এবং সে ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

