আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামে তিন থানার ওসি রদবদল

আতিকুর রহমান নগরী

চট্টগ্রামে তিন থানার ওসি রদবদল

চট্টগ্রাম নগরীর ৩টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে হঠাৎ রদবদল করা হয়েছে। সদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং থানায় এ পরিবর্তন এসেছে। এর মধ্যে সদরঘাট ও ডবলমুরিং থানায় নতুন মুখ দায়িত্ব পেয়েছেন।

বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আদেশ অনুযায়ী সদরঘাট থানার ওসি মুহাম্মদ আরিফুর রহমান, চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন এবং ডবলমুরিং থানার ওসি জামির হোসেন জিয়াকে সিএমপি লাইনে সংযুক্ত করা হয়েছে।

নতুন দায়িত্বে বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে সদরঘাট থানার ওসি, পুলিশ প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুনকে চান্দগাঁও থানার ওসি এবং পাহাড়তলি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খাঁনকে ডবলমুরিং থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...