‘নতুন কুঁড়ি’ সেরাদের হাতে পদক তুলে দিবেন প্রধান উপদেষ্টা

‘নতুন কুঁড়ি’ সেরাদের হাতে পদক তুলে দিবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। বৃহস্পতিবার সকাল ১০টায় বিজয়ীদের হাতে তিনি পুরস্কার তুলে দেবেন।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হল থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন