নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। আজ সোমবার এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার এ তথ্য জানায় শ্রম মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় জানিয়েছে, সভার নতুন তারিখ শিগগিরই জানানো হবে। আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় মালিকপক্ষের ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল।
এর আগে গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। অন্যদিকে, মালিকপক্ষ প্রস্তাব দেওয়ার জন্য চার দিন সময় নেয়। আজকের সভায় মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনার কথা ছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


