পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বিজ্ঞাপন
সোমবার দুপুর ১২টার দিকে ৪ সদস্যের দুদকের একটি টিম বিএসইসি কার্যালয়ে আসে। তারা প্রথমে কমিশনের চেয়ারম্যান খন্দকার মাকসুদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তদন্ত কাজে বিএসইসির সার্ভিল্যান্স ও মনিটরিং বিভাগে অভিযান চালায়। তদন্তের স্বার্থে তারা পরবর্তীতে অন্যান্য ডিপার্টমেন্টে অভিযান চালাতে পারে।
এর আগে গত সপ্তাহে দুদকের একটি টিম বিএসইসিতে অভিযান চালিয়েছিল। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কমিশনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে দুদক। তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

