সিইসির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং

আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: মার্কিন রাষ্ট্রদূত

আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: মার্কিন রাষ্ট্রদূত

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। কোনো ব্যক্তি ও রাজনৈতিক দল না। অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে একটি ফ্রি ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এ্যান জ্যাকবসন।

বিজ্ঞাপন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে সোমবার দুপুর ২টা থেকে বৈঠকটি শুরু হয়। বৈঠকে আরও উপস্থিত রয়েছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।

সিইসি এএমএম নাসির উদ্দীন সাংবাদিকদের জানান, উনি নির্বাচনের অবস্থাটা বুঝতে এসেছেন। আগামী বছরের রমজানের আগে নির্বাচনটা করতে পারি। ইসিতে যোগদানের পর থেকে প্রস্তুতি শুরু করেছি। উপদেষ্টার চিঠিটা পাওয়ার পর প্রস্তুতি জোরদার হয়। নির্বাচন করার বিষয়ে ইসি প্রস্তুত না; এই ব্লেম নিতে চাই না। সরকার যখন চাইবেন, আমরা নির্বাচন করতে প্রস্তুত থাকব।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমার কাছে জানতে চান, মব সৃষ্টি নির্বাচনে প্রভাব ফেলবে কী না এ বিষয়ে আমি বলেছি, নির্বাচনের সময় এই মব জাস্টিস থাকবে না।

সিইসি বলেন, সরকারের সহযোগিতা নিয়ে নির্বাচন করতে চাই। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সব গোয়েন্দা সংস্থাকে নিদের্শনা দিয়েছেন, ডিসেম্বর এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নিদের্শনা দিয়েছেন।

গোয়েন্দা সংস্থার যাদের সঙ্গে কথা বলি ওনারা আমাদের জানান, আপনারা যেভাবে চাইবেন আমরা সেইভাবেই সহযোগিতা করব। নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য বন্ধ করতে পারব না। তবে কমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, দেশবাসী ও জনগন সবাইকে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করব। শুনানিতে হাতাহাতি ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।

মার্কিন রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন