নির্ধারিত সময় শেষ হলেও আয়-ব্যয়ের হিসাব দেয়নি এনসিপিসহ ৮ দল

নির্ধারিত সময় শেষ হলেও আয়-ব্যয়ের হিসাব দেয়নি এনসিপিসহ ৮ দল
ফাইল ছবি

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হলেও নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আটটি দল এখনও হিসাব জমা দেয়নি।

দলগুলো হচ্ছে- জাগপা, ‎তৃণমূল বিএনপি, ‎ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সুপ্রিম পার্টি, ‎জাতীয় নাগরিক পার্টি, আম জনতার দল এবং ‎জনতার দল।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সূত্র জানায়, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। তবে দিনটি সরকারি ছুটি হওয়ায় সময় বাড়িয়ে ২ আগস্ট (রোববার) পর্যন্ত করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে ৩৮টি দল তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ ১৩টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে হিসাব প্রস্তুত করতে না পারায় সময় বৃদ্ধির আবেদন করেছে।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনতার দলসহ আটটি রাজনৈতিক দল কোনো হিসাব জমা দেয়নি বলে জানান ইসির সিনিয়র সচিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন