শিক্ষামন্ত্রীর সঙ্গে চীনা ইউনিভার্সিটি প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

শিক্ষামন্ত্রীর সঙ্গে চীনা ইউনিভার্সিটি প্রতিনিধি দলের সাক্ষাৎ

চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট শিয়ং ইউজিয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্ব রাঙ্কিংয়ে খুব ভালো অবস্থানে রয়েছে। আমরা এ অবস্থান থেকে আরো উপরে যেতে চাই। এখন আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে চীনেরও সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

শিয়ং ইউজিয়ে বলেন, 'আনহুই নরমাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে একটি অনন্য প্রতিষ্ঠান। তাই শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণের জন্য এ বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার সুযোগ রয়েছে। শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে একসাথে কাজ করবে বলে প্রতিনিধি দল আশ্বাস ব্যক্ত করেন।

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন