ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দাবি আপত্তির শুনানি শুরু হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ আসনের সীমানা নিয়ে শুনানি শুরু হয়। শুনানিতে আপত্তিকারী বা তার ক্ষমতাপ্রাপ্ত কৌশলী উপস্থিত রয়েছেন।
শুনানি শুরুর প্রাক্কালে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।
ইসি সচিব জানান, আজ দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১; বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩, লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের দাবি-আপত্তি আবেদনের শুনানি শুরু হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

