শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সময়ের দাবি: জাতীয় শিক্ষক ফোরাম

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সময়ের দাবি: জাতীয় শিক্ষক ফোরাম

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া বলেছেন,সরকারি-বেসরকারি শিক্ষায় বিরাজমান বৈষম্য দূরীকরণের জন্য জাতীয়করণ এখন সময়ের দাবি। শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করে শিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং ঝরে পড়া রোধ করতে হবে।

তিনি বলেন, শিক্ষার বৈষম্য দূর করা ২৪ গণঅভ্যুত্থানের অন্যতম চেতনা। সরকারি শিক্ষকদের ন্যায় ৪৫% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা দিতে হবে।

বিজ্ঞাপন

তিনি রোববার ঢাকার সেগুনবাগিচায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে এক মতবিনাময় সভায় এসব কথা বলেন।

এসময় তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বিলুপ্ত করায় সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল- বিদ্যালয়সমূহে শিক্ষক ঘাটতি পূরণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা। এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ঘাটতি দূর হয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।

তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছে কোটার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, মেধার ভিত্তিতে সর্বক্ষেত্রে নিয়োগ দিতে হবে এটা ২৪ অভ্যুত্থানের চেতনা। সুতরাং প্রাইমারি স্কুলের পাশাপাশি শিক্ষার সকল স্তরে মেধার ভিত্তিতে নিয়োগ কার্যকর হলে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন