আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জরুরি পরিস্থিতিতে ন্যূনতম শক্তি প্রয়োগের কৌশল শিখছে পুলিশ

স্টাফ রিপোর্টার
জরুরি পরিস্থিতিতে ন্যূনতম শক্তি প্রয়োগের কৌশল শিখছে পুলিশ

যেকোনো জরুরি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় ন্যূনতম শক্তি প্রয়োগের বিভিন্ন কলাকৌশল রপ্ত করতে পুলিশকে প্রশিক্ষিত করার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ লক্ষে বিভিন্ন ইউনিটের ১৫০ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে ডিএমপি।

সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। পরিদর্শনকালে ডিএমপি কমিশনার বলেন, আমরা ব্রিটিশ পুলিশ নই। আমরা জনগণের পুলিশ। তাই আমাদেরকে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় সহজ কৌশল রপ্ত করতে হবে।

বিজ্ঞাপন

ডিএমপির মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, মতিঝিল ক্রাইম ডিভিশনের তিনদিন মেয়াদি প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ন্যূনতম বল প্রয়োগের কলাকৌশলের উপর বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

ডিএমপি কমিশনার প্রশিক্ষণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকগণের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রশিক্ষণ পরিচালনার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেন।

পরিদর্শনে পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

পৃথিবীতে কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারে: প্রেস সচিব

ইইউর বিধিনিষেধের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় ডিএনসিসির মামলা

খানসামা প্রেস ক্লাবের প্রথম নির্বাচনে সভাপতি মাসুদ, সম্পাদক জসিম

‘খালেদা জিয়ার ত্যাগ যারা অস্বীকার করে তাদের জনগণ ভোট দেবে না’

এলাকার খবর
খুঁজুন