এল এক্স সবুজসহ ৩ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

এল এক্স সবুজসহ ৩ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে ডাকাতির প্রস্তুতি মামলায় এল এক্স সবুজসহ ৩জন দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত আড়াইটার দিকে মতিঝিল থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- এল এক্স সবুজ ( ২২), মো. সেলিম মিয়া (৩৩) ও মো. আরিফুল ইসলাম রনি (১৯)।

বিজ্ঞাপন

মতিঝিল থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে মতিঝিলের কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পিছনে কমলাপুর পানির পাম্পের গেটের সামনে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণের সময় দুর্ধর্ষ ডাকাত মো. আব্দুল হান্নান (৪৫), মো. খোকন সরদার (৫০) ও মো. সোলেমান মৃধা (২০) গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার তদন্তকালে গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডাকাতির প্রস্তুতির সাথে জড়িত থাকায় এল এক্স সবুজ, সেলিম মিয়া ও আরিফুল ইসলাম হৃদয়কে গত রাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত এল এক্স সবুজের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানা, মতিঝিল থানা, পল্টন থানা ও বংশাল থানায় ছিনতাই, ডাকাতি ও দ্রুতবিচার আইনে চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন