পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকুন: সদর দপ্তর

পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকুন: সদর দপ্তর

সাম্প্রতিক সময়ে কিছু প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সকলকে এ ধরনের প্রতারকচক্রের ব্যাপারে সতর্ক থাকতে এবং তাদের ফাঁদে পা না দিতে অনুরোধ করা হচ্ছে।

রবিবার পুলিশ সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, প্রতারকচক্রের বিরুদ্ধে পুলিশের আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন