আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রেল ও যাত্রী নিরাপত্তায় অসামান্য অবদানের স্বীকৃতিতে পুরস্কৃত করল রেলওয়ে

স্টাফ রিপোর্টার

রেল ও যাত্রী নিরাপত্তায় অসামান্য অবদানের স্বীকৃতিতে পুরস্কৃত করল রেলওয়ে

রেল ও রেলযাত্রীদের নিরাপত্তা বিধানে অসাধারণ ভূমিকা রাখায় মো. এনামুল হক-কে মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ে পুরস্কৃত করেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ রেলওয়ে-এর মহাব্যবস্থাপক (পশ্চিম) এর কার্যালয়ে।

পুরস্কার প্রদানের সময় তার হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট এবং আর্থিক সম্মানী তুলে দেওয়া হয়। একই সঙ্গে তার সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানও আয়োজন করা হয়। সম্মাননা তুলে দেন পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুম, অন্যান্য বিভাগীয় প্রধান, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২৩ মার্চ বিরামপুর-ফুলবাড়ি স্টেশন-এর মধ্যে রেল জয়েন্টে প্রায় ৭ ইঞ্চি হেড ভাঙা দেখতে পেয়ে তিনি লাল সিগনাল প্রদর্শন করে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে থামানোর সংকেত প্রদান করেন। এর ফলে ট্রেনটির নিরাপত্তা নিশ্চিত হয় এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত হয়।

বাংলাদেশ রেলওয়ে এনামুল হকের সতর্ক ও বিচক্ষণতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে এই পুরস্কার প্রদান করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন