আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইনকিলাব মঞ্চের স্ট্যাটাস

লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে

স্টাফ রিপোর্টার

লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগের অনুপ্রবেশের অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ। তাদের অভিযোগ, রাতে শাহবাগে তাদের জমায়েতে সাধারণ জনগণের সঙ্গে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের লোকেরা ঢুকে পড়েছে।

শুক্রবার রাত ৮টা ৯ মিনিট ও রাত ৯টা ১৩ মিনিটে দেওয়া পৃথক দুটি স্ট্যাটাসে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপন
Inqilab_Facebook

৯টা ১৩ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে বলা হয়েছে, ‘লীগ এক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।’

এর আগে রাত ৮টা ৯ মিনিটে দেওয়া অপর স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন