কঙ্গো প্রজাতন্ত্রে বাংলাদেশ বিমানবাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

কঙ্গো প্রজাতন্ত্রে বাংলাদেশ বিমানবাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের মোট ১৯০ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে। এই উপলক্ষে গত বুধবার বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গোগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বিমান বাহিনী সদর দপ্তরে ব্রিফিং প্রদান করেন।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান এবং ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন মেনে চলার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

রবিবার কঙ্গোতে অবস্থানরত কন্টিনজেন্টটি নতুন কন্টিনজেন্ট দ্বারা প্রতিস্থাপনের অংশ হিসেবে বিমান বাহিনীর ১৯০ জন সদস্য জাতিসংঘের ভাড়াকৃত একটি বিমানে (ইথিওপিয়ান এয়ারলাইন্স) কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর মো. এনামুল করিম।

রবিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন