রাষ্ট্রদূত মাইকেল মিলার বললেন

বাংলাদেশকে ভোট করতে ৪ মিলিয়ন ইউরো দেবে ইইউ

বাংলাদেশকে ভোট করতে ৪ মিলিয়ন ইউরো দেবে ইইউ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান।

মাইকেল মিলার বলেন, আগামী নির্বাচন যাতে আন্তর্জাতিক মানের হয়, সে লক্ষ্যে চার মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবেন তারা। এর আগে মিলারের নেতৃত্বে ইইউয়ের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ইসির নির্বাচনি প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে ব্রিফিংয়ে মাইকেল মিলার আরো বলেন, আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের সুষ্ঠু হবে বলে তারা প্রত্যাশা করছেন। আগামী মাসে ইইউর প্রাক নির্বাচনি বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন